চীনে স্কুল জিমনেশিয়ামের ছাদ ধসে নিহত ১০

২৪ জুলাই ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে একটি স্কুল জিমনেশিয়ামের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে একজন। স্থানীয় সময়র রবিবার বেলা ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে মৃত উদ্ধার করা হয়। বাকি ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।

সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।

এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬