বারে মাদকসেবীর অগ্নিসংযোগ, নিহত ১১

২২ জুলাই ২০২৩, ১০:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মেক্সিকোর বারে অগ্নিসংযোগ

মেক্সিকোর বারে অগ্নিসংযোগ © সংগৃহীত

মেক্সিকোর উত্তর সীমান্তের শহর সান লুইস কলোরাডোর একটি বারে মাদকসেবীর অগ্নি সংযোগের কারণে ১১ জন নিহত হয়েছে। বার থেকে বের করে দেওয়ায় ওই ব্যক্তি এমন কান্ড ঘটান। 

শনিবার (২২ জুলাই) সোনোরা রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাজ্যের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, শনিবার ভোরে হামলার সময় সন্দেহভাজন ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন। বারে থাকা নারীদের অসম্মান করার জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজায় এক ধরণের পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ১১ জনের মধ্যে চার জন নারী রয়েছেন। আহত আরও চার নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬