প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় বোনকে শিরচ্ছেদ

২২ জুলাই ২০২৩, ১২:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

প্রেম করে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের আপন ছোট বোনকে শিরচ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক। সেই খণ্ডিত মাথা নিয়ে নিজেই যান থানায়। 

শুক্রবার (২১ জুলাই) ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা।

জানা গেছে, উত্তরপ্রদেশের ফতেহপুরের মিথুয়ারা গ্রামের তরুণী আসিফা, বয়স ১৮। চাঁদ বাবু নামে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান তিনি। এরপর তার সঙ্গে পালিয়েও যান। এতে ক্ষুব্ধ হন তরুণীর বড় ভাই রিয়াজ (২২)। এ কারণে শুক্রবার নিজের আপন ছোট বোনকে শিরচ্ছেদ করে হত্যা করেন ওই যুবক। এরপর সেই খণ্ডিত মাথা নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দেন। আসিফার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিক চাঁদকেও পুলিশ আটক করে।

আরও পড়ুন: বাংলাদেশ ও মার্কিনীদের চাকরির সুযোগে আগ্রহী যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান জো উইলসন

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আসিফার বড় ভাই রিয়াজ ভীষণ ক্ষুব্ধ হন। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। এক পর্যায়ে রিয়াজ ছোট বোনকে ধারালো ছুরি দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেন।

স্থানীয় পুলিশের এসপি আশুতোষ মিসরা জানিয়েছেন, যখন পুলিশ রিয়াজকে আটক করে তখন সে তার বোনের খণ্ডিত মাথা হাতে নিয়ে থানার দিকে আসছিলেন। রিয়াজকে আটকের পর পুলিশ তাকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আসিফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্ত রিয়াজকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে নতুন ভিসি নিয়োগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসিয়ান কাপে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬