প্রথম চাকরিতেই ঘুষ গ্রহণ, হাতেনাতে ধরা নারী কর্মকর্তা! 

১৯ জুলাই ২০২৩, ১২:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঘুষ গ্রহণকালে এভাবেই হাতেনাতে আটক করা হয় মিতালি শর্মাকে

ঘুষ গ্রহণকালে এভাবেই হাতেনাতে আটক করা হয় মিতালি শর্মাকে © সংগৃহীত

জীবনের প্রথম চাকরিতে ঘুষ গ্রহণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক নারী কর্মকর্তা। ভারতের ঝাড়খন্ডের এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। ওই নারী কর্মকর্তার নাম মিতালি শর্মা। দেশটির দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা ৭ জুলাই তাঁকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেন।

জানা গেছে, মিতালি শর্মা ঝাড়খন্ডের সমবায় বিভাগের কর্মকর্তা। ৮ মাস আগেই তিনি কোদার্মায় সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। ৭ জুলাই হাজারি দুর্নীতি দমন ব্যুরো তাঁকে স্থানীয় একটি সংস্থার কাছ থেকে ঘুষ গ্রহণকালে আটক করে।

মিতালি শর্মা মোট ২০ হাজার রুপি ঘুষ দাবি করেছিলেন। ঘটনার দিন তিনি ২০ হাজার রুপি প্রথম কিস্তি হিসেবে ১০ হাজার টাকা গ্রহণ করছিলেন। তিনি যে সংস্থাটির কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন তার নাম ভূঞাপুর সহযোগ সমিতি। দুর্নীতি দমন ব্যুরোর হঠাৎ অভিযানে মিতালি শর্মা ধরা পড়েন।

ঘটনার পর ভূঞাপুর সহযোগ সমিতির কর্মকর্তা রামেশ্বর প্রসাদ যাদব দুর্নীতি দমন ব্যুরোর পরিচালকের সঙ্গে মিলে মামলা দায়ের করেছেন। দুর্নীতি দমন ব্যুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিতালি শর্মার ঘুষ গ্রহণের বিষয়টির ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা মিতালিকে তাঁদের হেফাজতে নিয়ে যান।

গ্রেপ্তারের বিষয়ে দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা বলেছেন, মিতালি শর্মা চাকরিতে যোগদানের পর স্থানীয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান। ওই সময় তিনি প্রতিষ্ঠানটিতে কিছু অসংগতি দেখতে পান। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পরিবর্তে কর্তৃপক্ষের কাছ থেকে ২০ হাজার রুপি ঘুষ দাবি করেন। পরে এই ঘটনার তদন্তে নামে দুর্নীতি দমন ব্যুরো। তদন্তে মিতালি শর্মার বিরুদ্ধে ২০ হাজার রুপি ঘুষ দাবির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950