এবারের হজে ১০৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু

১৫ জুলাই ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা © সংগৃহীত

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৫০ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৬ জন মারা গেছেন।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে ১টা ৫৯ মিনিটে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ১০৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ২৫ জন মহিলা রয়েছে। এদের মধ্যে মক্কা ৮৭ জন, মদিনায় ৬ জন জেদ্দায় ১, মিনায় ৯ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফা ১ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১৫০ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি।
১৫০ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬১ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৮ টি।

অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিটিএসের টানে বাড়ি ছাড়তে চেয়েছিল, পুলিশের হাতে যেভাবে উদ্ধার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে, জানালেন সচিব
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬