বাংলাদেশে এসে শ্রেণিকক্ষ পরিষ্কার করছেন কোরিয়ান শিক্ষার্থীরা

১৪ জুলাই ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার করছেন

শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার করছেন © সংগৃহীত

একটি প্রজেক্টের অধীনে পাঠদানে অংশগ্রহণ করতে এসে শ্রেণিকক্ষ পরিষ্কার করলেন কোরিয়া থেকে বাংলাদেশে আসা ১০ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ক্লাস শুরুর আগে তারা নিজেরাই তাদের ক্লাসরুম পরিষ্কার করেছেন।

এর আগে ১০ দিনের সফরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এসেছেন কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসরসহ ১০ শিক্ষার্থী।

আজ শুক্রবার ও আগামীকাল শনিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাস রয়েছে। ক্লাস শুরুর আগে তারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করার আগ্রহ প্রকাশ করেন।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য একটি প্রজেক্ট চলমান রয়েছে।

প্রজেক্টের উদ্দেশ্যেই তাদের এই বিশ্ববিদ‌্যালয়ে আগমন। শুক্রবার ও শনিবার তাদের ক্লাস থাকায় তারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কারের আগ্রহ প্রকাশ করেন—জানান প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ।

এর আগে গত ১০ জুলাই কোরিয়ান প্রফেসর ড. হ্যাং মুক চোসহ কোরিয়ান ১০ শিক্ষার্থী পাঠদানে অংশগ্রহণ করতে আসেন বাংলাদেশে।

জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬