বিজ্ঞাপনের মডেল স্কুলছাত্রীর আয় কোটি টাকা, বিলবোর্ড টাইমস স্কয়ারে

১৩ জুলাই ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মডেল সিতারা

মডেল সিতারা © ফাইল ছবি

বয়স মাত্র ১১ বছর, পড়ে স্কুলে। অথচ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে, যে বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক পেয়েছে ১ কোটি টাকা। খুদে এই মডেল আসলে দক্ষিণের সুপারস্টারের মেয়ে।

জি ২৪ ঘণ্টার খবরে বলা হয়েছে, সিতারার বয়স ১১ বছর হলেও তার জনপ্রিয়তা কোনও সুপারস্টারের থেকে কম নয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১.৩ মিলিয়ন। সম্প্রতি একটি জুয়েলারি হাউজ তাঁর নামেই লঞ্চ করেছে নতুন কালেকশন।  

গয়নার সেই নয়া কালেকশনের নাম সিতারা কালেকশন। সে বিজ্ঞাপনের মডেল হিসেবেও শ্যুট করেছে সিতারা। জানা যায়, এ বিজ্ঞাপনের জন্য ১ কোটি টাকা নিয়েছেন সিতারা। পাশাপাশি একটি নয়া রেকর্ডও গড়েছে সে।

সিতারাই প্রথম মডেল, যে মাত্র ১১ বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে। মেয়ের এ সাফল্যে আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা।  

সিতারা হলেন ভারতের দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্ব্ইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা শিরোদকরের মেয়ে। মেয়ের সাফল্যগাথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার গর্বিত বাবা-মা।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬