পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নিরঙ্কুশ জয়

১২ জুলাই ২০২৩, ১২:৫৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের উল্লাস

নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের উল্লাস © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়।

জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের মোট আসনের সংখ্যা ৬৩ হাজার ২২৯ টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪২ হাজার ১২২টি আসন। 
এছাড়া তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৫ হাজার ২৬৩টি এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টি আসনে জয় পেয়েছে। আর রাজ্যের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ৩০৭টি, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টি এবং জেলা পরিষদে ১৫টি আসনে জয় পেয়েছে। কিছু কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা হয়নি।

সোমবার (১০ জুলাই) ভোট গ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়। মুর্শিদাবাদে একটি ভোট গণনা কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটে। হাওড়ার একটি কেন্দ্রের কাছে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ।

এক ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গ্রাম বাংলায় তৃণমূলের জয়জয়কার। নির্বাচনে প্রমাণ হয়েছে এই রাজ্যের জনগণের হৃদয়ে শুধু তৃণমূল। তৃণমূলের প্রতি জনগণের ভালোবাসা, আবেগ ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই।

বিজেপির অভিযোগ, ভোট গণনার সময় কেন্দ্রগুলোতে বিরোধীদলীয় পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়েছে ক্ষমতাসীন তৃণমূল। ভোট লুট করার বেপরোয়া চেষ্টা চালিয়েছে তারা।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950