ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা সৌদি আরবের

১২ জুলাই ২০২৩, ১০:৫৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
পবিত্র কাবা শরীফ

পবিত্র কাবা শরীফ © ফাইল ফটো

পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের মঙ্গলবার থেকে ওমরাহর অনুমতি দেওয়া হয়েছে।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ।

ওমরাহপ্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি 

সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: যোগাযোগ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাধারণ সেবাগ্রহীতার বেশে ভূমি অফিসে ডিসি ফরিদা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন, ২ দিন ধরে অ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচিংয়ে ক্লাসের সময় শুধু ভাবতাম, চারপাশে কত স্মার্ট-ট্যাল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬