ভারতে স্কুলবাস ও কার মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৬

১১ জুলাই ২০২৩, ১১:৩০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস এবং গাড়ি

দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস এবং গাড়ি © সংগৃহীত

ভারতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্কুলবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। খবর আনন্দবাজার

মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টার দিকে গাজিয়াবাদে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্কুলবাসটি রাতের বিপরীতে দিক দিয়ে আসছিল। ফাঁকা রাস্তায় প্রােইভেটকারের গতিও ছিল অনেক বেশি। সেই কারণেই বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে ছিলেন আট জন। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। স্কুল বাসটিতে তখন শিক্ষার্থী ছিল না।

বাসের সঙ্গে সংঘর্ষের ফলে গাড়িটি এমন ভাবে তুবড়ে যায় যে, দরজা কেটে মৃতদেহগুলি বার করতে হয়েছে পুলিশকে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল বলেছেন, স্কুল বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950