রাতারাতি ৯০ ফুট লম্বা লোহার সেতু চুরি!

০৯ জুলাই ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM

© প্রতীকী ছবি

৯০ ফুট লম্ব একটি লোহার সেতু। যার ওজন ৬ হাজার কেজি। এতো বড় একটি সেতু কি চুরি করা সম্ভব? কিন্তু এমন অসম্ভবকে সম্ভব করেছে ভারতের একদল চোর। এক রাতের মধ্যে চুরি করে নিয়ে গেছে অস্থায়ী এ লোহার সেতুটি। এতে করে মাথায় হাত নির্মাণ সংস্থার। এ ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে বড় নর্দমার উপরে স্থাপন করা হয়েছিল এই অস্থায়ী লোহার সেতু। নর্দমার এক পাশ থেকে আরেক পাশে বিপুল সংখ্যক হাই ভোল্টেজ বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্যই অস্থায়ী ব্রিজটি তৈরি করা হয়।

বাঙুর নগর থানার বরাত দিয়ে এনডিটিভি জানায়, পশ্চিম মালাডে মাস কয়েক আগে নতুন স্থায়ী ব্রিজ তৈরি হলে অস্থায়ী ব্রিজটিকে অন্য জায়গায় সরানো হয়। গত ২৬ জুন নির্মাণকারী সংস্থার লোকেরা দেখেন, সেই ব্রিজ চুরি হয়ে গেছে। পরে থানায় অভিযোগ দায়ের করেন তারা।

আরও পড়ুন: পরকীয়ায় জড়িয়ে ভাঙছে পাখিদের সংসার, বাড়ছে বিচ্ছেদ!

এ ঘটনার রহস্য খুঁজতে তদন্তে নেমে পুলিশ। শেষবার ৬ জুন ব্রিজটি যথাস্থানেই ছিল। তারপর কোথায় গেল? এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ১১ জুন ব্রিজ চত্বরে একটি বড় গাড়ির আনাগোনা দেখা গিয়েছিল।এরপর পুলিশ গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ট্র্যাক করে।

পুলিশের তদন্তে জানা যায়, ওই গাড়িতে ছিল গ্যাস কাটার মেশিন। যার সাহায্যে মোটা লোহার পাত কাটা হয়েছিল। এই ঘটনার সাথে নির্মাণকারী সংস্থার একজন কর্মচারী যুক্ত ছিল। পরে পুলিশ সেই কর্মচারীসহ তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬
বিআরটিসির যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬