বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের সম্পদের পরিমাণ কত জানেন?

০৭ জুলাই ২০২৩, ০৮:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ভরত জৈন

ভরত জৈন © সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুকের সন্ধান মিলেছে দাবি করেছে দেশটির গণমাধ্যম ‘ইকোনোমিক টাইমস’। এক প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করে বেড়ানো ভরত জৈন-ই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভরত জৈনের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৫০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা। তিনি ভিক্ষা করে প্রতি মাসে ৬০ হাজার থেকে ৭৫ হাজার রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৮০ থেকে ১ লক্ষ টাকা আয় করেন।

নগদ অর্থের পাশাপাশি মুম্বাইয়ে ৩টি অ্যাপার্টমেন্ট রয়েছে ভরতের। এছাড়া মুম্বাইয়ের সংলগ্ন শহর থানেতে দু’টি দোকান কিনে ভাড়া দিয়েছেন তিনি। প্রতি মাসে দোকানগুলো থেকে ভাড়া বাবদ আয় হয় ৬০ হাজার রুপি।

আরো পড়ুন: দলের টালমাটাল অবস্থার মধ্যেই সভাপতি-সম্পাদক প্রার্থিতা ঘোষণা নুর-রাশেদের

ব্যক্তিগত জীবনে ভরত জৈন বিবাহিত। তার পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে, এক ভাই এবং বাবা। নিজের ৩টি ফ্ল্যাটের একটিতে পরিবার নিয়ে থাকেন ভরত। ছেলেরা পড়েছে ভারতের সবচেয়ে দামী শিক্ষাপ্রতিষ্ঠান বলে পরিচিত কনভেন্ট স্কুলে। তার দোকান ও অন্যান্য সম্পত্তি দেখাশোনা করেন তার ভাই ও ছেলেরা।

জানা গেছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি ভরত। কেবলমাত্র ভিক্ষা করে সেই অসচ্ছলতা কাটিয়ে উঠেছেন। তবে যথেষ্ট অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও এখনও ভিক্ষা করা ছাড়েননি ভরত। প্রতিদিন সাধারণ ভিক্ষুকের মতো ছেঁড়া-মলিন কাপড়, উস্কোখুস্কো চেহারা ও চুলে সেজে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল রেল স্টেশনে যান তিনি এবং ১০ থেকে ১২ ঘণ্টা ভিক্ষা করেন। তার দৈনিক উপার্জন ২ হাজার টাকার নিচে কখনও নামে না বলে জানা গেছে।

ট্যাগ: ভারত
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬