মেক্সিকো

বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাদে, নিহত ২৭

০৬ জুলাই ২০২৩, ০৯:২২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে

দুর্ঘটনাকবলিত বাস থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে © সংগৃহীত

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। দেশটির দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে গিরিখাদে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছে।

অবশ্য ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো ইঙ্গিত দিয়েছেন, দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা এএফপিকে বলেছেন, বাস দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৭ জন।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে যায়। কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার শিকার বাসটি প্রায় ২৫ মিটার (৮০ ফুট) গভীর গিরিখাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৬ মাসে দেড় হাজার নারী ও শিশু নির্যাতনের শিকার

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। এর আগে চলতি বছরের এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ার পর ১৮ জন মারা গিয়েছিলেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই ছিলেন অভিবাসী।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence