সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ PM
এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড

এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড © টিডিসি সম্পাদিত

এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

আগ্রহী পুরুষ প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্রতিষ্ঠানের নাম: এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

আবেদনের ধরন: সরাসরি সাক্ষাৎকার

সাক্ষাৎকারের সময়: সকাল ১০টা থেকে বিকেল ৩টা

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত: এ পদে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এ নিয়োগে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনে নিয়োগ, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা

দায়িত্ব ও কর্তব্য: নিয়োগপ্রাপ্তদের চিকিৎসকদের কাছে পেশাগত তথ্য তুলে ধরতে হবে। ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপত্রভিত্তিক (প্রেসক্রিপশন) ব্যবসা বৃদ্ধি ও তা থেকে আয় নিশ্চিত করতে হবে। এ ছাড়া ওষুধের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্ডার সংগ্রহ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), সঙ্গে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।

সাক্ষাৎকারের তারিখ ও ঠিকানা

ঢাকা

তারিখ: ১, ২, ৩, ৪, ৫ ও ৭ নভেম্বর ২০২৬

ঠিকানা: রহমান’স রেগনাম সেন্টার (দ্বিতীয় তলা), ১৯১/১, তেজগাঁও-গুলশান লিংক রোড, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২০৮।

আরও দেখুন: ব্র্যাক ব্যাংকে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ২ দিন 

যোগাযোগ: ০১৯৫৮৩১১৩০২

বরিশাল

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

ঠিকানা: হোল্ডিং-১০৪৬-০০০, হেনা ভবন, ফরেস্টার বাড়ি, নবগ্রাম রোড, চৌমাথা, বরিশাল সদর, বরিশাল।

যোগাযোগ: ০১৯৫৮৩১১১৩৯

বগুড়া

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

আরও দেখুন: ১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, আবেদনের বাকি ৫ দিন

ঠিকানা: ৬৫৪, হাফিজার রহমান রোড, জব্বার ক্লাব, বগুড়া সদর, বগুড়া।

যোগাযোগ: ০১৯৫৮৩১০৯০৯

যশোর

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

ঠিকানা: ১০৯৮, পশ্চিম বারান্দীপাড়া, ঢাকা রোড, যশোর সদর, যশোর।

যোগাযোগ: ০১৯৫৮৩১১২৩৯

ময়মনসিংহ

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

আরও দেখুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ঠিকানা: ২৬৫/২, মাসকান্দা, নতুন বাজার, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।

যোগাযোগ: ০১৯৫৮৩১০৪৬৮

রংপুর

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

ঠিকানা: বাড়ি-৬০, রোড-০২, আর.কে. রোড, ইসলামবাগ, রংপুর।

যোগাযোগ: ০১৯৫৮৩১০৯৯৮

কুমিল্লা

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

ঠিকানা: ৪২০, স্টেশন রোড, পশ্চিম বাগিচাগাঁও, মুন্সিবাড়ি, কুমিল্লা।

যোগাযোগ: ০১৯৫৮৩১০৬২৯

রাজশাহী

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

ঠিকানা: ৮১/২, উপশহর, বোয়ালিয়া, রাজশাহী।

যোগাযোগ: ০১৯৫৮৩১০৯৫৩

খুলনা

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

ঠিকানা: বাড়ি নম্বর-৫৪, ওয়ার্ড নম্বর-২৯, হাজী মহসিন রোড, খুলনা সদর, খুলনা।

যোগাযোগ: ০১৯৫৮৩১১১৮৩

আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ২ দিন

দিনাজপুর

তারিখ: ৩ ও ৪ নভেম্বর ২০২৬

ঠিকানা: ডায়াবেটিক মোড়, ১ নম্বর নিউ টাউন, দিনাজপুর সদর, দিনাজপুর।

যোগাযোগ: ০১৯৫৮৩১১০০০

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে নির্বাচিত প্রার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন, উৎসব বোনাস, মুনাফা বোনাস, অর্জিত ছুটির অর্থায়ন, বিশেষ বিক্রয় প্রণোদনা, বিদেশে প্রণোদনামূলক ভ্রমণের সুযোগ, দেশে ও বিদেশে প্রশিক্ষণ, যাতায়াত ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ), মোটরসাইকেল ও মোবাইল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, দুর্ঘটনাজনিত সুরক্ষা, জীবনবিমা, কর্মী কল্যাণ তহবিল।

আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের ঠিকানা: এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রহমান’স রেগনাম সেন্টার (১০ম ও ১১তম তলা), ১৯১/১, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

এবার শিক্ষকদের তিন দফা আন্দোলনে সমর্থন জানালেন অধ্যক্ষ সেলি…
  • ২৮ অক্টোবর ২০২৬
গাইড বইওয়ালারা সাবধানে থাকবেন, এবার ধরা খাবেন
  • ২৮ অক্টোবর ২০২৬
এক রাতেই গোবিপ্রবির দুই ছাত্রী হলে চুরির অভিযোগ, নিরাপত্তা …
  • ২৮ অক্টোবর ২০২৬
স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
  • ২৮ অক্টোবর ২০২৬
বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
  • ২৮ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ২৫ নভ…
  • ২৮ অক্টোবর ২০২৬