ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখলো বিশ্ববাসী

০৫ জুলাই ২০২৩, ১০:০১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM

© প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর ইনভায়রনমেন্টাল প্রেডিকশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই (সোমবার) রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন ছিল।

এ দিন বিশ্বজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে গড় বৈশ্বিক তাপমাত্রা ১৭ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াসে (৬২ দশমিক ৬২ ফারেনহাইট) উঠেছিল, এটি ২০১৬ –র অগাস্টে হওয়া আগের রেকর্ড ১৬ দশমিক ৯২ সেলসিয়াসকে (৬২ দশমিক ৪৬ ফারেনহাইট) ছাড়িয়ে যায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, বৈশ্বিক গড় তাপমাত্রার নতুন এ রেকর্ড ঊনবিংশ শতাব্দীর শেষদিকে যান্ত্রিক রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। 

বিজ্ঞানীদের বিশ্বাস আবহাওয়াজনিত প্রাকৃতিক ঘটনা এল নিনো ও মানবজাতির চলমান কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমণ মিলে এ উত্তাপ তৈরি হয়েছে। 

গত মাস বিশ্বের রেকর্ডকৃত ইতিহাসের সবচেয়ে উষ্ণতম জুন মাস হিসেবেও নিশ্চিত হয়েছে।  

সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক ও মুগদা মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আফরিনা বেগম মারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লিজেন্ডস লিগে সাকিবকে মিস করবেন নাসির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর পূর্ণ সমর্থন, সংসার-সন্তান আর পড়াশোনা সামলে আফরিনা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬