এক দশক পর পুনঃকূটনৈতিক সম্পর্কে মিসর-তুরস্ক

০৪ জুলাই ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
মিসর-তুরস্ক

মিসর-তুরস্ক © ফাইল ছবি

দীর্ঘ এক দশক পর আবারও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে মিসর ও তুরস্ক। এরই অংশ হিসেবে তারা নিজ নিজ দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। মঙ্গলবার (৪ জুলাই) সম্পর্ক স্থাপনের বিষয়টি জানিয়ে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা প্রচার করে।

এর আগে বিগত ২০১৩ সালে তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে মিসর। ওই সময় দেশটি দাবি করে, তাদের ক্ষতি করছে এমন সংগঠনকে মদদ দিচ্ছে তুরস্ক। রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনায় দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়। সেই ফাটল জোড়া লাগাতে ২০২১ সাল থেকে আবারও চেষ্টা শুরু করে তারা। তারই ফলশ্রুতিতে এ বছর আবারও সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এ দুই দেশ।

২০২২ সালে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে কাতারের রাজধানী দোহায় যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। ওই সময় তারা দু’জন হাত মেলান। তাদের এ করমর্দন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি আরও ত্বরান্বিত করে।

এরপর গত মে মাসে তারা দুজন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হন। নতুন সম্পর্ককে সামনে এগিয়ে নিতে তুরস্কে মিসরের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন আমর এলহামামি এবং মিসরে তার্কিশ দূতের দায়িত্ব পালন করবেন মুতলু সেন।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950