মেধাবীদের উপাচার্য করার চিন্তা রাজ্যপালের

০২ জুলাই ২০২৩, ০১:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
সিভি আনন্দ বোস

সিভি আনন্দ বোস © ফাইল ফটো

মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য সিভি আনন্দ বোস। 

বৃহস্পতিবার কালিম্পংয়ে এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, দেশে প্রথমবার পড়ুয়া উপাচার্য করা হবে। উজ্জ্বল ও সেরা পড়ুয়াকে উপাচার্য করা হবে। তিনি হয়তো এখন গবেষণা করছেন। তবে অতি দ্রুত উপাচার্য হবেন। যা ভারতে প্রথম। সারা বিশ্বেও প্রথম হবে।

শিক্ষাঙ্গনে দুর্নীতির প্রেক্ষাপটে রাজ্যপাল বলেন, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলাই এখন অগ্রাধিকার। আর তার জন্য যোগ্য ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করতে কোনো বাধা নেই। তার মতে, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন তৈরি এবং হিংসামুক্ত সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করেন উপস্থিত বহু ছাত্রছাত্রী।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উপাচার্য পদে নিয়োগের মাপকাঠি নির্দিষ্ট করে দিয়েছে। মাপকাঠি অনুযায়ী যিনি উপাচার্য হবেন, তাঁর অন্তত দশ বছর অধ্যাপক হিসাবে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। তবে রাজ্যপাল উপাচার্য নিয়োগ করলে ইউজিসির যোগ্যতামানকে মান্যতা না দিলেও চলবে মনে করছেন অনেকে।

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬