গভীর রাতে আগুনে পুড়ল খড়গপুর আইআইটির হল

০২ জুলাই ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © আনন্দবাজার

ভারতের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ক্যাম্পাসের একটি কমনরুমে রাখা সমস্ত কিছু। দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

শনিবার গভীর রাতে আচমকাই আগুন লাগে লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে। তখন গোটা ক্যাম্পাস ঘুমে আচ্ছন্ন। সেখানে শিক্ষার্থীদের বেডিং জাতীয় দাহ্য পদার্থ রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ছুটে আসে দমকলের ইঞ্জিন। গভীর রাতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা আইআইটি চত্বরই কালো ধোঁয়ায় ঢেকে যায়।

প্রথমে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। আগুনের গতিপ্রকৃতি আঁচ করে শালুয়া থেকে আরও একটি দমকলের ইঞ্জিন আনা হয়। যুদ্ধকালীন তৎপরতায় চলতে থাকে আগুন নেভানোর কাজ। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিভিশনাল ফায়ার অফিসার বামকুমার চৌধুরী বলেন, আইআইটির এলবিএস হলের স্টোর রুমে আগুন লেগেছিল। দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কোন হতাহতের খবর নেই।

কী করে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল কর্মকর্তাদের একটি অংশের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কিন্তু প্রশ্ন উঠছে, খড়গপুর আইআইটির মতো বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

২০২১ সালেও ক্যাম্পাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তা ছড়িয়ে পড়েছিল ক্যাম্পাসের বড় অংশে। সে সময়ও আইআইটির অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যতিক্রম হল না এ বারেও। আনন্দবাজার।

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬