হজ করতে যাওয়া ১৭ হাজার মুসল্লি গ্রেপ্তার

০২ জুলাই ২০২৩, ০৯:৫৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে

চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে © ইন্টারনেট

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া ১৭ হাজারের বেশি মুসল্লিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা কর্মীরা। অনুমতি না থাকা সত্ত্বেও হজ করতে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার পর্যন্ত তাদের গ্রেপ্তারে অভিযান চলে বলে খবরে জানানো হয়েছে। দেশটির পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল-বাসামি বলেন, অবৈধভাবে হজ করতে এসেছিলেন তারা। মোট ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আল-বাসামি আরও বলেন, ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। হজ করার জন্য কোনো অনুমিতপত্র ছিল না তাদের। লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও জানান তিনি।

এ কর্মকর্তা বলেন, পারমিট না থাকা হজযাত্রীদের পরিবহন করায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনিক কমিটিতে পাঠানো হয়েছে। এ বছর হজে হাজিদের নিরাপত্তার জন্য অনেক প্রতিষ্ঠান কাজ করেছে বলে তিনি জানান। 

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬