বাইডেনের মওকুফ করা শিক্ষা ঋণ আটকে দিলেন সুপ্রিম কোর্ট

০১ জুলাই ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© প্রতীকী ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত শিক্ষা ঋণ মওকুফের সিদ্ধান্তটি আটকে দিলেন সুপ্রিম কোর্ট। বাইডেনের এ পরিকল্পনার লক্ষ্য ছিল একজন শিক্ষার্থী ঋণের ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ পাবেন।

শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে বাইডেনের এ প্রোগ্রাম আটকে গেলো। প্রধান বিচারপতি জন রবার্টস ৬-৩ ব্যবধানে সংগরিষ্ঠতার ভিত্তিতে এ স্থগিতাদেশ দেন। খবর সিএনএনের

কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতের শিক্ষার্থীরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বেশ কিছুদিন ধরে দেশটির শিক্ষার্থীরা ঋণ মওকুফের দাবি জানিয়ে আসছিলেন। 

তাদের এ দাবির প্রেক্ষাপটে ব্যবস্থা নিয়েছে বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের নেওয়া ঋণের অন্তত ১০ হাজার ডলার মওকুফের ঘোষণা দিয়েছিলেন। বাইডেনের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির অধিকারকর্মী ও আইনপ্রণেতারা। তবে তারা বলছেন এ পদক্ষেপ যথেষ্ট নয়।

বাইডেনের ওই পরিকল্পনা অনুসারে, নিম্ন আয়ের পরিবারের অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০ হাজার ডলারের ঋণ মওকুফ পাবেন। আর যারা ওই অনুদান পাননি, তারা ১০ হাজার ডলার ঋণ মওকুফের সুবিধা পাবেন। তবে এখানে একটি শর্তযুক্ত করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, এ সুবিধা তারাই পাবেন, যাদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ডলারের কম।

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬