লুঙ্গি পরে অ্যাডভেঞ্চারে নামছেন বেয়ার গ্রিলস?

৩০ জুন ২০২৩, ০৪:৫৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বেয়ার গ্রিলস

বেয়ার গ্রিলস © সংগৃহীত

অ্যাডভেঞ্চার শো এর জন্য পৃথিবীজুড়েই পরিচিত বেয়ার গ্রিলস। প্রায় এক দশকের বেশি সময় ধরে টেলিভিশন শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মাধ্যমে বিশ্বের বিপজ্জনক ও দুর্গম সব পথ কিভাবে অতিক্রম করতে হয়, সেসব দেখিয়ে যাচ্ছেন বেয়ার গ্রিলস।

তার অ্যাডভেঞ্চারে দেখা যায় কঠিন পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন তিনি। আর যা টেলিভিশন পর্দায় দেখে অবাক হয়ে থাকেন দর্শকরা। দর্শকের জন্যই এবার শুরু করেছেন পরবর্তী অ্যাডভেঞ্চারের প্রস্তুতিপর্ব।

আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেয়ার গ্রিলসের একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে একটি ফুলহাতা জামার সঙ্গে লুঙ্গিতে দেখা গেছে। কাঁধে একটি ব্যাগ। ছবি দেখে অনেকেই ধারণা করছেন, বেয়ার গ্রিলস হয়তো এবার এই পোশাকেই অভিযান করছেন। 

বেয়ার গ্রিলস সোশ্যালে ছবিটি পোস্ট করতেই ভাইরাল হয় তা। ক্যাপশনে তিনি লেখেন, ‘একটি মহাকাব্যিক স্কটিশ অ্যাডভেঞ্চারের ছবি। শিগগিরই দেখা হতে যাচ্ছে। ধারণা করুন, আমার সঙ্গে অতিথি হয়ে কে থাকছেন? লম্বা চুল, ব্রিটিশ ও সত্যিকারের একজন আইকন।’

এদিকে, বেয়ার গ্রিলসের রিয়েলিটি শোয়ে যোগ দেয়ার জন্য বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোহলির সঙ্গে আমাদের পরবর্তী শোয়ের প্রথম পর্বে প্রিয়াঙ্কা থাকবেন। কোহলি ও প্রিয়াঙ্কা তাদের গল্প শোনাবেন এবং ক্যারিয়ারের জার্নি ও জীবন সম্পর্কে জানার বিশেষ সুযোগ থাকবে।

এর আগে অ্যাডভেঞ্চার প্রিয় বেয়ার গ্রিলস বলেছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে পরবর্তী প্রকল্পের জন্য বিশেষ কিছু শুটিং করার জন্য ভারত যাব।

ট্যাগ: ভারত
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬