হতাশায় পাকিস্তানি খেলোয়াড়ের আত্মহত্যা

৩০ জুন ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
মাজিদ আলি

মাজিদ আলি © সংগৃহীত

হতাশাগ্রস্ত হয়ে পাকিস্তানের স্নুকার খেলোয়াড় মাজিদ আলি আত্মহত্যা করছেন। দেশটির অন্যতম শীর্ষ এই খেলোয়াড় বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের কাছে সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন।

মজিদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ দিন ধরে তার মানসিক সমস্যা চলছিল। তিনি জীবন নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ২৮ বছর বয়সী মাজিদ দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন। এশিয়ান অনূর্ধ্ব ২১ স্নুকার টুর্নামেন্টে রৌপপদক জিতেছিলেন তিনি। এছাড়া পাকিস্তানের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে পদক জিতেছেন তিনি।

মাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির বিলিয়ার্ড ও স্নুকার বোর্ডের চেয়ারম্যান আলমগীর শেখ। তিনি অবশ্য মাজিদের আত্মহত্যার সঙ্গে স্নুকার খেলার কোনো ধরনের সম্পর্ক খুঁজে পাচ্ছেন না। তার দাবি, এই স্নুকার খেলোয়াড়ের কোনো আর্থিক সংকট ছিল না।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950