ওড়ার অনুমতি পেল বিশ্বের প্রথম ‘উড়ন্ত গাড়ি’

৩০ জুন ২০২৩, ০২:৪৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

নিউইয়র্ক থেকে লস এঞ্জেলেস কিংবা ক্যালিফোর্নিয়া যানজট ছাড়িয়ে মাইলের পর মাইল পাড়ি জমাতে সক্ষম এই উড়ন্ত গাড়ি। ২০২২ সালে এই গাড়ি প্রথম বাজারে আনে অ্যালেফ অ্যারোনটিক্স। সেই গাড়িকে এবার ছাড়পত্র (ওড়ার অনুমতি) দিল মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

যে দৃশ্য একসময় কেবল কল্পবিজ্ঞানের দুনিয়া অথবা সিনেমাতে দেখা যেত তা আবার খালি চোখে বাস্তবে দেখতে পাবেন সবাই। এমনকি সেই বাহনে চড়ে মুহূর্তে পৌঁছে যাবেন অফিস, স্কুল অথবা ইউনিভার্সিটি। অ্যাভিয়েশন ল ফার্ম অ্যারো ল সেন্টার অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম এমন কোন যানবাহনকে ছাড়পত্র দিল।

এই অনুমতি পাওয়া গেলেও মার্কিন সরকার জানিয়েছে, প্রস্তুতকারী সংস্থা অ্যালেফ-কে উড়ন্ত গাড়ির লোকেশন এবং ব্যবহারের উদ্দেশ্য সীমিত রাখতে হবে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা অ্যালেফ অ্যারোনটিক্স। তাদের দাবি, এই গাড়ি ১০০ শতাংশ বৈদ্যুতিক। একসঙ্গে ২ জন মানুষকে সঙ্গে নিতে পারে।

সংস্থার দাবি, এই গাড়ির মাধ্যমে ভিড় ট্রাফিক যেমন এড়ানো যাবে তেমনই সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। এটির দাম রাখা হয়েছে প্রায় তিন লাখ মার্কিন ডলার। সংস্থা আরও দাবি করেছে, ব্যক্তিগত গ্রাহক এবং কর্পোরেট গ্রাহক মিলিয়ে ৪৪০টি উড়ন্ত গাড়ির অর্ডার পেয়েছেন তারা।

সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এটি উড়ন্ত গাড়ি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে নিয়মিত আর্বান এবং রুরাল রোডে চালানো যায়। সাধারণ গাড়িগুলোর মতো এটিও পার্কিং স্পেসে পার্ক করা যাবে। এই উড়ন্ত গাড়ি সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘণ্টা গতিতে উড়তে পারে।

এই গাড়ির ড্রাইভ রেঞ্জ ৩২০ কিলোমিটার এবং ফ্লাইট রেঞ্জ ১৮০ কিলোমিটার। যদিও উড়ন্ত গাড়িতে আর কী কী ফিচার্স রয়েছে যেমন রোটেটর, মনিটর। কেবিন স্পেস কত কিংবা ওজন কত তাও এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে আশা করা হচ্ছে বর্তমান সময়ের আধুনিক এয়ারক্রাফটের মতোই

উড়ন্ত গাড়িটির বিশেষত্ব হল, এটি যেকোনও স্থান থেকে টেক-অফ করতে পারে। এর জন্য আলাদা কোনও রানওয়ে-এর প্রয়োজন পড়ে না। দাবি করা হচ্ছে, আগামীদিনে গাড়ির বাজারে বিপ্লব আনতে চলেছে এই উড়ন্ত ফ্লায়িং কার। মানুষের ব্যক্তিগত গাড়ির জায়গায় যোগ হতে পারে এই গাড়ি।

ছাড়পত্র পেলেও সংস্থা জানিয়েছে ২০২৫ সালের এই গাড়ির ব্যবহার চালু করা সম্ভব না। ওই বছর থেকেই গাড়ির ডেলিভারি শুরু করার প্রক্রিয়া শুরু করতে পারে অ্যালেফ অ্যারোনটিক্স।

সূত্র: এই সময়

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950