বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোটা নয়: যুক্তরাষ্ট্রের আদালত

৩০ জুন ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
কোটা বাতিলের আন্দোলন

কোটা বাতিলের আন্দোলন © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়গুলোতে ‘বর্ণ’ কোটা বাতিলের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়, চামড়ার রঙের নির্ভর করে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম চালাতে পারবে না। বৃহস্পতিবার (২৯ জুন) আদালত এই আদেশ জারি করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এই কোটা ব্যবহারের বিরুদ্ধে আদালতে মামলা করে স্টুডেন্টস ফর ফেয়ার এডমিশন নামের একটি শিক্ষার্থী অধিকার সংস্থা। ওই মামলায় দাবি করা হয় কৃষ্ণাঙ্গ ও লাতিনোদোর বিশেষ সুবিধা দেওয়ায়  শেতাঙ্গ এবং এশিয়ান-আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের এই মামলার ওপর ভিত্তি করেই এমন নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ব্রিটিশ নাগরিক নিকোলাওস কি বিশ্বের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি?

তবে আদালতের রায়ের বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমি সবসময় বিশ্বাস করেছি, আমেরিকার প্রতিশ্রুতিই সবার সফলতার জন্য অনেক বড়, এবং আমেরিকানদের প্রত্যেক প্রজন্ম— পিছিয়ে পড়াদের জন্য সুযোগের দরজা খুলে দিয়ে লাভবান হয়েছে।

তিনি আরও বলেছেন, এ রায়কে শেষ রায় হতে দিতে পারি না। যুক্তরাষ্ট্রে এখনো বৈষম্য বিদ্যমান।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী আফ্রিকান-আমেরিকান ও লাতিন-আমেরিকানদের জন্য এ কোটা রাখা ছিল। এটি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ‘অ্যাফায়ারমেটিভ অ্যাকশন’ নামে পরিচিত ছিল। কৃষ্ণাঙ্গ এবং লাতিনোরা যেন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নিশ্চিত করতেই গত কয়েক দশক ধরে এই কোটা চালু ছিল।

সূত্র: বিবিসি, আল জাজিরা

তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬
কোলে গন্ধগোকুল-পেছনে হাঁটছে সজারু: ফেসবুকে ভাইরাল শিশু মেয়ে…
  • ২৯ জুন ২০২৬
বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
  • ২৯ জুন ২০২৬
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ কি পাতানো ছিল, সন্দেহ উস্কে দিচ্ছে…
  • ২৯ জুন ২০২৬
৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
  • ২৯ জুন ২০২৬