টাইটানের টুকরো অবশিষ্টাংশে যাত্রীদের ‘দেহাবশেষ’

২৯ জুন ২০২৩, ১০:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
কানাডার জাহাজ হরাইজন আর্কটিক যাত্রীদের দেহাবশেষ ও ডুবোযানের ক্ষতিগ্রস্ত ধাতব অংশ সেইন্ট জনের নিউফাউন্ডল্যান্ডে বহন করে নিয়ে আসে।

কানাডার জাহাজ হরাইজন আর্কটিক যাত্রীদের দেহাবশেষ ও ডুবোযানের ক্ষতিগ্রস্ত ধাতব অংশ সেইন্ট জনের নিউফাউন্ডল্যান্ডে বহন করে নিয়ে আসে। © রয়টার্স

টাইটান ডুবোযানের অবশিষ্ঠাংশ উপকূলে নিয়ে আসার পর মার্কিন কোস্ট গার্ড জানায়, ধ্বংসাবশেষের মধ্যে এমন কিছু বস্তু পাওয়া গেছে, যা তারা নিহত যাত্রীদের 'দেহাবশেষ' বলে ধারণা করছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা এর বিশ্লেষণ করে দুর্ঘটনার মূল কারণ জানতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। এর আগে বুধবার কানাডার সেন্ট জনসে হরাইজন আর্কটিক জাহাজ থেকে সাবমেরিন টাইটানের ধাতব ধ্বংসাবশেষ নামানো হয়ে।

বুধবার মার্কিন কোস্ট গার্ড জানায়, কানাডার জাহাজ হরাইজন আর্কটিক যাত্রীদের দেহাবশেষ ও ডুবোযানের ক্ষতিগ্রস্ত ধাতব অংশ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার উত্তরে, সেইন্ট জনের নিউফাউন্ডল্যান্ডে বহন করে নিয়ে আসে।

এ সপ্তাহে কোস্ট গার্ডের অপর একটি জাহাজে করে এই তথ্যপ্রমাণগুলোকে একটি মার্কিন বন্দরে নিয়ে আসা হবে। সেখানে নৌবাহিনীর তদন্ত বোর্ড এগুলো বিশ্লেষণ ও পরীক্ষা করবে। 

১৯১২ সালে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজটি সম্প্রতি দেখতে গিয়ে সাবমেরিনটিতে থাকা ৫ জনই মারা যান। উত্তর আটলান্টিকের ৩ হাজার ৮০০ মিটার (১২ হাজার ৫০০ ফুট) গভীরতায় ঘটনাটি ঘটে।

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬