শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ভারতীয় নায়িকাকে নোটিশ

২৮ জুন ২০২৩, ০৫:২৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সায়নী ঘোষ

সায়নী ঘোষ © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী ও নায়িকা সায়নী ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় সায়নী ঘোষকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী শুক্রবার সকাল ১১টা নাগাদ ইডির দপ্তরে সায়নী ঘোষকে আসতে বলা হয়েছে। 

জানা গেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যান কুন্তল ঘোষ। তার সম্পত্তি কেনাবেচাতে নাম জড়ায় সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ইডি সূত্রে খবর, সায়নীর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত সায়নীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

ইডির আধিকারিকরা জানিয়েছেন, কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরে লাগাতার তার বয়ান নেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছিলেন ইডির অফিসারেরা। সেখানেই উঠে এসেছে সায়নী ঘোষের নাম।

কিছুদিন আগে, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সম্পর্কে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করেছিলেন এক বিজেপি প্রার্থী! পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার করা হয়েছিল সেই বিজেপি প্রার্থীকে। আটক সঞ্জয় হালদার গলসির আদড়াহাটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে লড়ছেন।

নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬