রাজস্থানের কোটায়

একই দিনে মেডিকেলে প্রস্তুতি নেওয়া ২ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, দু’মাসে নয়

২৮ জুন ২০২৩, ০৩:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ভারতে নাম করেছে রাজস্থানের কোটা। কিন্তু সেখানেই প্রস্তুতি নিতে আসা পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। গতকাল মঙ্গলবার ডাক্তারি পড়ার প্রস্তুতি নেওয়া দুই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল মরুরাজ্যের এই শিক্ষা-শহরে।

এদিন সকালে একটি হোস্টেলের বন্ধ ঘর থেকে ১৮ বছরের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উদয়পুরের বাসিন্দা ওই পড়ুয়ার নাম মেহুল। তিনি গত দু’মাস ধরে কোটার বিজ্ঞান নগর এলাকার একটি হোস্টেলে থেকে ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এ ভাল নম্বর পাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

জানা গেছে, ঘটনার সময় মেহুল নিজের ঘরে একাই ছিলেন। কিন্তু অনেক্ষণ ধরে মেহুলের কোনও সাড়াশব্দ না পেয়ে তার অন্য বন্ধুরা হোস্টেলের কেয়ারটেকারকে খবর দেন। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় মেহুলের প্রাণহীন দেহ ঝুলছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

একই দিনে আরেকটি ধরনের ঘটনা ঘটেছে কোটারই অন্য একটি হোস্টেলে। সেখানকার আবাসিক ১৮ বছরের আদিত্য গত দু’মাস ধরে নিট-এ ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তারও ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

এ নিয়ে গত দু’মাসে শুধুমাত্র কোটায় ন’জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল। মে মাসে মৃত্যু হয়েছিল পাঁচজনের। জুনে মৃত্যু হয় চার পড়ুয়ার। 

কিন্তু প্রশ্ন উঠছে, উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে যে সমস্ত পড়ুয়ারা কোটায় থেকে পড়াশোনার করতে আসেন, তাদের কি পড়ার বাড়তি চাপে ফেলা হচ্ছে? তাই কি পরপর এ রকম ঘটনা? এ বিষয়ে অভিভাবকদের মনোভাব এমনই। যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনও প্রতিক্রিয়া এখনও আসেনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬