কার্ডিয়াক অ্যারেস্টে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু

২৭ জুন ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
তানিশা গান্ধী

তানিশা গান্ধী © সংগৃহীত

ডাক্তারির প্রবেশিকা নিট-এ পাশ করে চিকিৎসক হতে চেয়েছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্রী তানিশা গান্ধী। প্রস্তুতিও নিচ্ছেলেন সেজন্য। তবে সেই স্বপ্ন পূরণ হলো না তার।  কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ গেল ১৭ বছরের তানিশার। গতকাল সোমবার গুজরাতের নভসারির এবি স্কুলে এই ঘটনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার স্কুলে টিফিনের বিরতিতে বন্ধুদের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠছিল সে। তখনই শ্বাসকষ্ট শুরু হয়। ঘামতে থাকে তানিশা। সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যান স্কুল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকেরা মনে করছেন, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তানিশার। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারবেন বলে জানিয়েছেন।

এবি স্কুলের প্রধান শিক্ষিকা অম্রুত ছাত্রোলা জানিয়েছেন, সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকা অসুস্থবোধ করে তানিশা। রেলিং আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তাকে ধরে ফেলে সহপাঠীরা। তারাই স্কুল কর্তৃপক্ষকে জানায়। 

অমরুত বলেন, ‘‘স্কুলের গাড়িতেই ওকে পাশের হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর।’’ 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। তানিশা চিকিৎসক হতে চাইত। নিটের প্রস্তুতি নিচ্ছিল। দু’বছর আগে মাকে কোভিডে হারিয়েছিল সে। বাবার সঙ্গে থাকত। তানিশার বাবা পদার্থবিদ্যার শিক্ষক।

সূত্র: আনন্দবাজার

শোডাউন-স্লোগানের রাজনীতি ও জনগণের প্রত্যাশা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্ক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬