দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

২৭ জুন ২০২৩, ০৪:০২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
রিগান ইসলাম

রিগান ইসলাম © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের চালানো গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার (২৫ জুন) রাত ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার প্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত রিগান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন। তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

রিগানের মৃত্যুর বিষয়ে ছোট ভাই ফাহিম মাহমুদ বলেন, পরিবারের বড় ছেলে হওয়ার সুবাদে জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। সবশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় পাঁচ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা যান। 

বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িযোগে মালামাল নিয়ে দোকানের সামনে আসেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছয়টি গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের স্বজন মো. শিপন বলেন, সোমবার রাত ১১টার দিকে রিগানের চাচা মোবাইল ফোনে রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের জানায়। রিগানের চাচা, ফুপাতো ভাইসহ আত্মীয়স্বজনের অনেকেই আফ্রিকায় থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে দুই মাস পর দেশে আসার কথা ছিল রিগানের। দেশে আসার পর ছোট ভাই ফাহিমকেও আফ্রিকায় নেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ একটি নির্মম হত্যাকাণ্ড সবকিছু শেষ করে দিল।

এদিকে বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রিগানের স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাবা-মা ও বাকরুদ্ধ। নিহতের লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। আমরা পরিবারের সহযোগিতায় তাদের পাশে আছি।

ট্যাগ: মৃত্যু
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬
ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬