কলেজে না যাওয়া এই ধনকুবের স্বপ্ন দেখালেন কেমব্রিজ শিক্ষার্থীদের

২৬ জুন ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

অনিল আগরওয়াল। ভারতের অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের মতে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি রুপি। আর তার পরিবারের মোট সম্পত্তি ৩২ হাজার কোটি রুপির বেশি।

বেদান্ত রিসোর্সেস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনিল আগরওয়ালকে সম্প্রতি ইংল্যান্ডের বিশ্ব বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের কথা বলেন।

আগরওয়াল একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে জন্ম নেন। বিহার রাজ্যের পাটনার একটি মারওয়াড়ি পরিবারে তিনি বেড়ে ওঠেন। খুব অল্প বয়সে তিনি তার বাবার ব্যবসা বড় করার সিদ্ধান্ত নেন। ক্যারিয়ারের সুযোগের খোঁজ ১৯ বছর বয়সে তিনি মুম্বাই চলে যান।

অনিল আগরওয়াল এমন একজন ব্যক্তি যিনি কখনো কলেজে যাননি। তবে আজ তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে ভাষণ দিতে আমন্ত্রণ পেয়েছিলেন

কেমব্রিজে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আগরওয়াল বলেছিলেন, আমি আমার ২০-৩০ বছর কাটিয়েছি অন্যদের সংগ্রামের দিকে তাকিয়ে। ভাবতাম কবে আমি সেখানে পৌঁছাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নয়টি ব্যবসায় ব্যর্থ হয়েছি। বছরের পর বছর বিষণ্নতায় ভোগার পর আমি সফলতা পেয়েছি।

অনিল আগরওয়াল তার টুইটার হ্যান্ডেলে অভিজ্ঞতার কথা শেয়ার করে লিখেছেন, যে কখনো কলেজে যাননি, তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা স্বপ্নের কম ছিল না।

শোডাউন-স্লোগানের রাজনীতি ও জনগণের প্রত্যাশা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্ক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬