ছাত্রীকে নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লেন শিক্ষিকা

২৪ জুন ২০২৩, ০৫:২৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© প্রতীকী ছবি

ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল গৃহশিক্ষিকার বিরুদ্ধে। এই অভিযোগে গৃহশিক্ষিকাকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনাটি ভারতের রাজধানী কেরালার তিরুঅনন্তপুরমের শ্রীকারিয়াম এলাকার।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হতেই শিক্ষিকা এবং ছাত্রী— দু’জনেই পুলিশকে জানালেন, তারা আগামী দিনে একত্রবাস করতে চান। ছাত্রীর সঙ্গে তার শিক্ষিকার ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।  শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রের খবর, ক’দিন আগে নিখোঁজ হয়েছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। তার পরই পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। তদন্তে নেমে ছাত্রীর গৃহশিক্ষিকা ২২ বছরের এক তরুণীকে গ্রেফতার করা হয়। তার পরই ‘অপহরণের’ আসল ঘটনা জানতে পারে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, অতীতেও ওই শিক্ষিকা এবং ছাত্রী পালানোর চেষ্টা করেছিলেন। ছাত্রীকে নিয়ে পালানোর জন্য শিক্ষিকাকে সাহায্য করেছিলেন তার এক বন্ধু। সেই যুবককেও পাকড়াও করা হয়েছে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬