বিমানে উঠে জানালার পাশে ধূমপান বাংলাদেশির, অতঃপর...

২৪ জুন ২০২৩, ০৩:২২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
অভিযুক্ত ব্যাক্তি

অভিযুক্ত ব্যাক্তি © সংগৃহীত

মালয়েশিয়া থেকে দেশে ফেরার সময় বিমানের জানালার পাশের সিটে বসে ধূমপান করার অভিযোগ এক বাংলাদেশিকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তবে ওই বাংলাদেশির পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাতে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মালিনদো এয়ারলাইন্সের OD-166 ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটের ২১-এ নম্বর আসনে জানালার পাশে বসে ধূমপান করছিলেন তিনি। 

বিমান ক্যাপ্টেন আলী ও তার কেবিন ক্রুরা অভিযুক্ত ব্যক্তিকে তার মালামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। 

ওই বিমানের যাত্রী মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানিক হোসেন বলেন, বাংলাদেশের জন্য ইতিহাস সৃষ্টি করলেন এ যাত্রী। বাংলাদেশি সহযাত্রীর এমন কাজে অনেকেই বিড়ম্বনার শিকার হন। তার বুকিংয়ে দেওয়া মালামাল বিমান থেকে খুঁজে পেতে দেরি হওয়ায় মালয়েশিয়া সময় রাত ৯টায় এক ঘণ্টা বিলম্বে ছাড়ে। বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ফ্লাইটটি।

লাইসেন্স ফিরে পাবে আদ-দ্বীন হাসপাতাল, তবে...
  • ২৯ জুন ২০২৬
কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রীকে নেওয়া হয়েছে হাসপাতালে
  • ২৯ জুন ২০২৬
যে কারণে জিদানকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন রোনাল্ড…
  • ২৯ জুন ২০২৬
জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ
  • ২৯ জুন ২০২৬
মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা …
  • ২৯ জুন ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • ২৯ জুন ২০২৬