রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ওয়াগনার বাহিনীর

২৪ জুন ২০২৩, ১১:১৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন

ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন © ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী পিএমসি ওয়াগনার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (২৪ জুন) মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় ও সেনাকর্তাদের হুমকি দিয়ে তিনি বলেন, দেশের বর্তমান সেনা কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমরা থামব না। আমাদের পথে যে আসবে ধ্বংস হয়ে যাবে। 

এক অডিও বার্তায় ওয়াগনার প্রধান জানান, ইতিমধ্যে দক্ষিণ রাশিয়ার রুস্তভে তারা ঢুকে পড়েছে। মস্কোর দিকে এগিয়ে যাবে তারা।

এদিকে, ওয়াগনার আতঙ্কে রুশ কর্তাদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। একাধিক শহরের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। লাইপেৎস্ক ও ভরোনেঝ অঞ্চলের মধ্যকার এম৪ মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হজ করতে পায়ে হেঁটে ৪ হাজার ৭০০ কিলোমিটার পাড়ি

রাজধানী মস্কোর দক্ষিণে অবস্থিত লািইপেৎস্ক প্রদেশের গভর্নর ইগর আর্তামোনোভ বলেন, এখানে নিরাপত্তা আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুস্তভের বাসিন্দাদের বাড়ি বর না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহের জন্য প্রিগোজিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রুশ তদন্তকারী সংস্থা এফএসবি।

আল জাজিরা জানিয়েছে, মস্কোর পথে সাঁজোয়া গাড়ির বহর টহল দিচ্ছে। চাপা উত্তেজনা রয়েছে শহরে। মস্কোর মেয়র সের্গেই সোবয়ানিন সোশ্যাল মিডিয়ায় জানান, সন্ত্রাস দমনের উদ্দেশ্যে মস্কোয় বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
  
উল্লেখ্য, পুতিনের নির্দেশে ইউক্রেনে যুদ্ধ করছে ওয়াগনার। তবে রুশ সেনা ও ওয়াগনার বাহিনীর ভিতরে এক অন্য ‘লড়াই’ চলছে বহুদিন ধরেই। গত শুক্রবার ভাড়াটে সেনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন দাবি করেন, তাঁর সৈনিকদের উপর মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। মস্কোর সামরিক কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ জানান তিনি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950