উন্নতি হয়েছে ঢাকার বায়ুর মান, অবস্থান ১৭তম

২৩ জুন ২০২৩, ০৩:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীতস

ঢাকার বাতাসের মানে উন্নতি হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৮ নিয়ে দূষিত শহরের তালিকায় ১৭তম স্থানে রয়েছে ঢাকা। বাতাসের এ মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’।

একিউআই স্কোরে সবচেয়ে দূষিত শহর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহর, স্কোর ১৬৫। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫২। চতুর্থ স্থানে স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা শহর, স্কোর ১৪১। পঞ্চমে ভারতের দিল্লি, স্কোর ১২২।

সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ার একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।

আরও পড়ুন: পদ আইসিটি, নিয়োগে প্রাধান্য পেয়েছে সিএসই

একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।

একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়।

একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়।

এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমি…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
  • ২৯ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজ…
  • ২৯ জুন ২০২৬
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্…
  • ২৯ জুন ২০২৬
অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
  • ২৯ জুন ২০২৬
মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ …
  • ২৯ জুন ২০২৬