টাইটানিকের কাছেই টাইটানে বিস্ফোরণ, সব আরোহী মারা গেছেন

২৩ জুন ২০২৩, ০৮:০৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবাদ সম্মেলনে আমেরিকান কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মগার

সংবাদ সম্মেলনে আমেরিকান কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মগার © বিবিসি

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ টাইটান ডুবোযানের পাঁচজন আরোহীই মারা গেছেন বলে জানিয়েছে আমেরিকান কোস্ট গার্ডের একজন কর্মকর্তা। তিনি বলেছেন ডুবোযানটি ‘বিপর্যয়কর বিস্ফোরণ’র শিকার হয়েছিল বলে তারা ধারণা করছেন।

কোস্ট গার্ড বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকে ডুবে যাওয়া ঐতিহাসিক জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে কিছু ভাঙা বস্তুর সন্ধান তারা পান। ডুবোযানটি রোববার নিখোঁজ হয়ে গিয়েছিল। খবর: বিবিসি।

যানটির পরিচালক সংস্থা বলেছে, যানটির আরোহী পাঁচ ব্যক্তি সত্যিকার অর্থে ছিলেন অভিযাত্রী এবং অ্যাডভেঞ্চারের আসল উত্তেজনা ও আনন্দের তারা ছিলেন প্রকৃত ভাগীদার।

যাত্রীরা ছিলেন ৬১ বছর বয়সী স্টকটন রাশ, যিনি ওশানগেট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রিটিশ পাকিস্তানি ধনাঢ্য ব্যবসায়ী ৪৮ বছর বয়সী শাহজাদা দাউদ, তার ১৯ বছরের ছেলে সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের ৫৮ বছর বয়সী অ্যাডভেঞ্চারপ্রেমী হ্যামিশ হার্ডিং। পঞ্চম ব্যক্তি ছিলেন ৭৭ বছর বয়সী পল-অঁরি নারজিওলেট- ফরাসি সাবেক নৌবাহিনীর ডুবুরি এবং খ্যাতনামা অভিযাত্রী।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে সংবাদ সম্মেলনে আমেরিকান কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মগার জানান যে সমুদ্রতলে যেসব ভাঙা টুকরো পাওয়া গেছে সেগুলো টাইটান সাবমর্সিবলের অংশ বলে মিলে গেছে বলেই তাদের ধারণা।

টাইটান কীভাবে বিধ্বস্ত হল তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে যানটি তালিয়ে যাবার সময় তাতে আকস্মিক বিশাল একটি বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন ডুবোযানের ভেতর ব্যাপকভাবে চাপ কমে যাওয়ায় এ বিস্ফোরণ ঘটেছে বলে তাদের ধারণা। রিয়ার অ্যাডমিরাল মগার বলেন, ভাঙা টুকরোগুলোর ধরণ ও আকৃতি থেকে বোঝা যাচ্ছে ‘বিপর্যযকর বিস্ফোরণ’ ঘটেছিল।

তিনি বলেন, এর মধ্যে দুটি টুকরো রয়েছে- একটি হল টাইটানের টাইটানিয়ামের তৈরি সামনের ছুঁচলো মুখ এবং অন্যটি লেজের অংশ। যার থেকে ধারণা করা যায় ডুবোযানটি বিস্ফোরণে মাঝখান থেকে ফেটে যায়।

ডুবোযানটি নিখোঁজ হবার পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে সেটির বিশাল অনুসন্ধান কাজ শুরু হয়। এতে অংশ নেয় আমেরিকা, কানাডা, ব্রিটিশ এবং ফরাসি বাহিনীর উদ্ধারকারীরা। আরওভি নামে পরিচিত দূর-নিয়ন্ত্রণ পানির নিচের অনুসন্ধান যান ভগ্নাবশেষ খুঁজে পায় টাইটাইনিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে প্রায় ১৬০০ ফুট (৪৮০মিটার) দূরে।

সেখানে পাঁচটি পৃথক টুকরো খুঁজে পাওয়ার পর কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে সেগুলো টাইটানের ভাঙা টুকরো। এর মধ্যে যানটির লেজের কোনাকৃতি একটি অংশও রয়েছে। রিয়ার অ্যাডমিরাল মগার বলেন, যানটির পাঁচ আরোহীর মৃতদেহ উদ্ধার করা সম্ভব কিনা এ বিষয়ে তার কাছে কোনও উত্তর নেই।

তিনি বলেন, সমুদ্রের তলদেশের পরিবেশ অত্যন্ত বিপজ্জনক। কী ঘটেছিল সে বিষয়ে তদন্ত চলাকালীন আরওভিগুলো এলাকা ছেড়ে যাবে না।কোন সংস্থা এই তদন্ত চালাবে তা এখনও স্পষ্ট নয়। কারণ সাবমার্সিবলে দুর্ঘটনা ঘটলে তা তদন্তের দায়িত্ব কার সে বিষয়ে নিয়মনীতি নেই। তবে আমেরিকান কোস্ট গার্ডের তদন্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950