টাইটানিকের কাছে নতুন ধ্বংসাবশেষের সন্ধান

২৩ জুন ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
টাইটানিকের কাছে নতুন ধ্বংসাবশেষের সন্ধান

টাইটানিকের কাছে নতুন ধ্বংসাবশেষের সন্ধান © ফাইল ফটো

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই ডুবোযানটির সন্ধান মিলেছে বলে বৃহস্পতিবার (২২ জুন) জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

টাইটানের অনুসন্ধানে যে দুটি যন্ত্রচালিত ডুবোযান বা রোভ ব্যবহার করা হচ্ছিল সেগুলোর একটি এই ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড বাহিনী।

তবে এই অনুসন্ধানে সহায়তা করার জন্য ভিক্টর ৬০০০ নামের যে বিশেষ রোবট ফ্রান্স পাঠিয়েছে, সেটি সাগরের গভীরে গিয়ে ধংসাবশেষের নমুনা সংগ্রহ সুক্ষ্ম ও কৌশলীভাবে জাহাজ বা ডুবোজাহাজ কাটতে সক্ষম। যে ধ্বংসাবশেষটি পাওয়া গেছে, সেটির নমুনা সংগ্রহে এই রোবটটিকে পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। 

এর আগে মার্কিন কোস্ট গার্ড বাহিনী জানায়, টাইটানের ৯৬ ঘণ্টার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কেবল অনুমান মাত্র। কারণ টাইটানের যাত্রীরা অক্সিজেনের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য কী ধরনের ব্যবস্থা নিয়েছেন, অনেক কিছু নির্ভর করবে তার ওপর।

গত রবিবার উত্তর আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্দেশে যাত্রা শুরু করে ডুবোযান টাইটান।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬