চীনে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১

২২ জুন ২০২৩, ০৯:৩১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
আগুন নিয়েন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে

আগুন নিয়েন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে © সংগৃহীত

চীনের একটি বারবিকিউ রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার (২১ জুন) রাতে চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বার্ত সংস্থা রয়টার্স জানিয়েছে, পেট্রোলিয়াম গ্যাস ট্যাংক লিক থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে গোটা রেস্তোরাঁয় আগুন লেগে যায়। বিস্ফোরণের সময় ওই রেস্তোরাঁয় অনেক মানুষ ছিলেন। ড্রাগন বোট ফেস্টিভ্যাল শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন তারা।

রয়টার্স প্রতিবেদনে উল্লেখ করে, ওই রেস্তোরাঁয় পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। ওই পাইপই ছিদ্র হয়ে দুর্ঘটান ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, রেস্তোরাঁর সামনের রাস্তাতেও কাচ এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে এবং ভাঙা কাঁচের আঘাতে আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অন্যান্য রেস্তোরাঁর পরিকাঠামোর দিকে নজর দিতে হবে।

এর আগে ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিলেন।

যে কারণে জিদানকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন রোনাল্ড…
  • ২৯ জুন ২০২৬
জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবা আনলেন নতুন বউ
  • ২৯ জুন ২০২৬
মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা …
  • ২৯ জুন ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • ২৯ জুন ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ২৯ জুন ২০২৬
তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬