মালয়েশিয়াসহ তিন দেশে ঈদুল আজহা ২৯ জুন

১৮ জুন ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
আকাশে নতুন চাঁদ

আকাশে নতুন চাঁদ © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। আজ রবিবার দেশ তিনটি জানায়, আগামী ২৯ জুন তারা ঈদুল আজহা উদযাপন করবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এদিকে, পবিত্র জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দেওয়া দেশের তালিকা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। আজ আমিরাতের এই সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে যেসব দেশ জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দিয়েছে তাদের নাম প্রকাশ করেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, পবিত্র ঈদুল আজহার প্রথম দিনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন পালন করা হবে।

অন্যদিকে, ব্রুনাইয়ের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও দেশটির সরকার আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। একই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইন্দোনেশিয়াও।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতে এখনও চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জির ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়।

প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950