সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ

১৮ জুন ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
চাঁদ

চাঁদ © ফাইল ফটো

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আজ।চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে রোববার (১৮ জুন) সন্ধ্যায় সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে বিশেষ যন্ত্র ব্যবহার করতে হবে। কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে।

জানা গেছে, আজ রোববার আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারতম মাস জিলকদের ২৯তম দিন। আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে সোমবার (১৯ জুন)।

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬