মালয়েশিয়ায় পিএইচডি ডিগ্রিধারী বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার

১৬ জুন ২০২৩, ০৩:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
সাদিয়া জামান

সাদিয়া জামান © সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানের সেরদাং পেরদানার একটি বাসা থেকে পিএইডি ডিগ্রিধারী এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর (৩৪) মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। আজ শুক্রবার (১৬ জুন) দেশটির সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইট টাইমস’ এর এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। 

নিহত ওই নারী শিক্ষার্থীর নাম সাদিয়া জামান। তিনি ইউনিভার্সিটি অব পুত্র মালয়েশিয়া থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

সেরদাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান বলেন, পুলিশ গতকাল বিকেলে এক ব্যক্তির কাছ থেকে ওই নারীর বিষয়ে একটি ফোন পায়।

জানা গেছে, ওই নারীর স্বামী তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার আগে ওই নারী তার বন্ধুদের সাথে একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন। তবে সেখানে তাকে বিষণ্ণ দেখাচ্ছিল।

আনবালাগান বলেছেন যে, ওই নারী তার এক বন্ধুকে জানিয়েছিলেন যে তিনি দেশে ফিরতে আগ্রহী নন। 

কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনও কোনো কিছু  জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে জানাতে পারবে পুলিশ। তবে এখন পর্যন্ত এটিকে আকস্মিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে। 

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, করুন আবেদন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬