অঙ্গ বিক্রির অভিযোগে হার্ভার্ড মেডিকেলের মর্গ ম্যানেজার গ্রেপ্তার

১৫ জুন ২০২৩, ০২:২২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
হার্ভার্ড মেডিকেল স্কুল

হার্ভার্ড মেডিকেল স্কুল © ফাইল ফটো

অনুমতি ছাড়া অঙ্গ বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রোর হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গ ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার পেনসিলভেনিয়ার আইনজীবীর এ তথ্য জানান।

অভিযুক্ত ব্যক্তির নাম লজ। তিনি ২০১৮ সাল থেকে ২০২২ সাল মেডিকেল স্কুলে গবেষণার জন্য দান করা ব্যক্তিদের অঙ্গ চুরি করে বিক্রি করতেন। ঘটনা সামনে আসার পর গত ৬ মে লজকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

এ নিয়ে এক বিবৃতিতে মিডল ডিস্ট্রিক্ট অফ পেনসিলভেনিয়ার অ্যাটর্নি জেরার্ড কারাম বলেন, সেড্রিক লজ নামের ৫৫ বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অঙ্গ পাচারের অভিযোগ আনা হয়েছে।

আইনজীবীরা জানান, লজ বোস্টনের হার্ভার্ড থেকে অঙ্গগুলো নিউ হ্যাম্পশায়ারের গফসটাউনে নিজ বাড়িতে নিয়ে রাখতেন। এ ঘটনায় লজকের স্ত্রী ডেনিস লজ ও তাঁদের আরও পাঁচ সহযোগীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

অ্যাটর্নি অফিস জানায়, লজ ও তাঁর স্ত্রী ক্যাটরিনা ম্যাকলিন এবং জোশুয়া টেলরের নামে দুই অভিযুক্তের কাছে অঙ্গ বিক্রি করেন। পরে এ অঙ্গগুলো তারা আবার বেশি দামে বাইরে বিক্রি করতেন।

এ নিয়ে এক যৌথ বিবৃতিতে হার্ভার্ড ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির ডিন জর্জ ডেলি ও মেডিকেল এডুকেশন বিভাগের ডিন এডওয়ার্ড হান্ডার্ট বলেন, আমাদের ক্যাম্পাসে এত বিরক্তিকর কিছু ঘটতে পারে, তা জেনে আমরা আতঙ্কিত।

এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন আরকানসাস অঙ্গরাজ্যের একটি মর্গ থেকেও দুই নবজাতকের মরদেহ থেকে অঙ্গ চুরি করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, করুন আবেদন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬