লন্ডনে ভারতীয় ছাত্রীকে কুপিয়ে খুন, কাঠগড়ায় ব্রাজিলিয়ান যুবক

১৪ জুন ২০২৩, ০৫:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
তেজস্বিনী রেড্ডি

তেজস্বিনী রেড্ডি © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাঘাতে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্রাজিলিয়ান যুবকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের শিকার ২৭ বছর বয়সী তেজস্বিনী রেড্ডি ভারতের হায়দরাবাদ থেকে এক বছরেরও বেশি সময় আগে উচ্চশিক্ষার জন্য সেখানে যান।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়েম্বলি এলাকায় একই ফ্ল্যাটের বাসিন্দা ব্রাজিলিয়ান এক যুবক তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার আগে কোনো একসময় হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ বিষয়ে লন্ডন পুলিশ জানিয়েছে, বেশ কয়েকবার ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ছুরিকাঘাতে আহত ২৮ বছর বয়সী আরও এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তার আঘাত গুরুতর নয় বলে জানান চিকিৎসকেরা। 

ভারতের হায়দরাবাদে বসবাস করা তেজস্বিনীর চাচাতো ভাই বিজয় জানান, মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য গত বছরের মার্চে লন্ডনে যান তেজস্বিনী। এক সপ্তাহেরও কম সময় আগে বন্ধুদের নিয়ে ব্রাজিলের ওই যুবকের সঙ্গে ফ্ল্যাট ভাগাভাগি করে থাকা শুরু করেন।

লন্ডন পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৪ বছর বয়সী পুরুষ ও ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই তরুণীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ২৩ বছর বয়সী আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950