ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

১২ জুন ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
ঈদের চাঁদ

ঈদের চাঁদ © ফাইল ছবি

ঈদুল আজহা কবে পালিত হতে পারে তার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৮ জুন বেশিরভাগ মুসলিম দেশ জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। এদিন জিলকদের ২৯তম দিন থাকবে।

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ ও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।

জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে ২৭ জুন পবিত্র আরাফাতের দিন হবে এবং ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে। মুসলিম দেশগুলোর বড় শহরে চাঁদ দেখার সম্ভাবনা কেমন সেটিও জানিয়েছেন জ্যোতির্বিদরা।

আগামী ১৮ জুন জাকার্তায় সূর্যাস্তের সাত মিনিট পর চাঁদও অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে সাড়ে ৬ ঘণ্টা। ফলে টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা যাবে না। সূর্যাস্তের ২৯ মিনিট পর আবুধাবিতে চাঁদ অস্ত যাবে। তখন বয়স থাকবে ১২ দশমিক ৪ ঘণ্টা। আবুধাবিতেও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে না।

সৌদির রাজধানী রিয়াদে ৩১ মিনিট পর চাঁদ ডুবে যাবে। তখন এর বয়স থাকবে ১৩ ঘণ্টা। তবে টেলিস্কোপে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকা সাপেক্ষে চাঁদ দেখা যেতে পারে। ৩৭ মিনিট পর জেরুজালেমে চাঁদ অস্ত যাবে। এর বয়স থাকবে ১৩ দশমিক ৮ ঘণ্টা। তবে টেলিস্কোপেও চাঁদ দেখা কঠিন হবে।

মিসরের কায়রোতে সূর্যাস্তের ৩৬ মিনিট পর চাঁদও মিলিয়ে যাবে। তখন এর বয়স থাকবে ১৪ ঘণ্টা। জেরুজালেমের মতো কায়রোতেও চাঁদ দেখার জন্য টেলিস্কোপ ও পরিষ্কার আকাশের প্রয়োজন হবে। রাবাতে সূর্যাস্তের ৪৪ মিনিট পর চাঁদ অস্ত যাবে। এর বয়স থাকবে ১৬ ঘণ্টা ২ মিনিট। রাবাতে টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমি…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
  • ২৯ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজ…
  • ২৯ জুন ২০২৬
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্…
  • ২৯ জুন ২০২৬
অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
  • ২৯ জুন ২০২৬
মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ …
  • ২৯ জুন ২০২৬