রাস্তায় উত্যক্ত, যুবককে জুতাপেটা করলেন কলেজছাত্রী

১০ জুন ২০২৩, ০৬:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM

© সংগৃহীত

কলেজ যাওয়ার পথে শিক্ষার্থীকে উত্যক্ত করায় এক যুবককে আটকে জুতাপেটা করা হয়েছে। জনসম্মুখে দেওয়া হয় চড়-থাপ্পড় ও। গতকাল শুক্রবার (৯ জুন) এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক প্রদেশের উদুপি জেলায়।

হয়রানির এ ঘটনায় ওই যুবককে কলেজছাত্রীর মারধর ও জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির একটি খবরে জানানো হয়েছে।

ভাইরাল এ ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি ওই যুবকের টি-শার্টের কলার ধরে আছেন। আর কলেজছাত্রী যুবককে চড়-থাপ্পড়ের পাশাপাশি জুতা দিয়ে গালে ও মাথায় একের পর এক আঘাত করছেন। মেয়েটি মারধর করায় স্থানীয়দের কাছে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন যুবক। তবে ওই যুবককে কলেজছাত্রীর মারধরের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতে দেখা যায়নি। গ্রামবাসীদের সামনে রাস্তার মাঝে ওই যুবককে মারধর করেন কলেজছাত্রী।

আরও পড়ুন:শাহবাগ মোড় অবরোধ ৩৫ আন্দোলনকারীদের

স্থানীয়রা বলছেন, অভিযুক্ত যুবক ওই কলেজছাত্রীর পিছু নিয়ে তাকে হয়রানি করেছেন। শুক্রবার সকালের দিকে হোস্টেল থেকে কলেজে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে বলে তারা জানিয়েছেন।

জানা যায়, ওই ছাত্রী কলেজ যাওয়ার পথে যুবকটি উত্যক্ত করা শুরু করলে আতঙ্কিত হয়ে সে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চাওয়ার পর যুবককে আটক করে মারধর করা হয়। পরে অভিযুক্ত ব্যাক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950