যুক্তরাষ্ট্রে অ্যামি জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি শামস

১০ জুন ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ AM
অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শামস আহমেদ

অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শামস আহমেদ © নিউজ নর্থইস্টার্ণ

৪৪তম স্পোর্টস অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান শামস আহমেদ। ‘হ্যারি পটার’, ‘ইন্ডিয়ানা জোন্স’ ও 'স্টার ওয়ার্স;র  সঙ্গীত রচনার জন্য পরিচিত জন উইলিয়ামসের মতো কিংবদন্তিদের হারিয়ে তিনি এ জয় পেয়েছেন। জন ক্যাশের কালজয়ী ‘Ragged Old Flag’ সুপার বোল এলভিআইআই অংশে ব্যতিক্রমীভাবে তুলে ধরে  সবার মন জয় করেন তিনি।

শামস আহমেদ বলেন, এটি শুধুমাত্র আমার নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। অ্যামি জেতা একজন অভিবাসী সন্তান হিসাবে বেশ ব্যতিক্রমী। ভিডিওটিতে দেখানো হয়েছে, শিশুরা আমেরিকার জাতীয় সঙ্গীত গাইছে যখন জনি ক্যাশ তার গানটি বর্ণনা করছেন। শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে পুরস্কার জিতে নেয়া কল্পনাও করেননি  শামস।

একজন ব্যবস্থাপক, কণ্ঠ প্রযোজক ও সৃজনশীল পরিচালক হওয়ার সাফল্যের সূচনা হয়েছিল নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে। সেখানে তিনি ফাইন্যান্স অধ্যয়নের সময় অ্যাকাপেলা হেভি-হিটার এবং দুইবারের আইসিসিএ চ্যাম্পিয়ন দ্য নর'ইস্টার পরিচালনা করেছিলেন। দলটি শুরু থেকে খেলার দুনিয়ায় নজর কাড়ে। সূত্র: নিউজ নর্থইস্টার্ণ।

২০১৩ সাল থেকে শামস আহমেদ বোস্টনে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফাইন্যান্সে ব্যস্ত ক্যারিয়ারের সঙ্গে এ কর্মকান্ড চালিয়ে যান। তার মতে, তিনি নিজে বর্ণময় মানুষ।

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬