এরদোয়ানের শেষ শপথ  আজ

০৩ জুন ২০২৩, ০৫:২৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান © ফাইল ছবি

তুরস্কে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।  শনিবার (৩ জুন)  স্থানীয় সময় দুপুর ২টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ নেবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড ।
শপথ অনুষ্ঠান শেষে এরদোয়ান আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের কবরে যাবেন। এরপর তিনি প্রেসিডেনশিয়াল কমপ্লেক্সের অনুষ্ঠানে যোগ দেবেন।

তুর্কি সংবিধানের ১০১ নম্বর ধারায় (প্রার্থীতা এবং নির্বাচন) বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সরাসরি জনসাধারণের দ্বারা নির্বাচিত হবেন চল্লিশ বছরের বেশি বয়সী তুর্কি নাগরিকদের মধ্য থেকে যারা ডেপুটি হওয়ার যোগ্য এবং উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কার্যকাল পাঁচ বছর হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের জন্য প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। সে হিসেবে এটাই তুর্কির আধুনিক সুলতানের শেষ শপথ। 

টিআরটি‘র প্রতিবেদনে বলা হচ্ছে, এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন  ৭৮ দেশের প্রতিনিধি । তাদের মধ্যে ২১ দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩ দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা থাকবেন। এছাড়াও, ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন। 

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে ইতোমধ্যে তুরষ্কে পৌঁছেছেন। 

অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন এরদোয়ান । এরপর তিনি মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ভেঙে পড়ল মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগের ফল প্রক…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬