কনের অনুরোধে একসঙ্গে দু’বোনকে বিয়ে করলেন বর

০১ জুন ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুই বোন ও বর

দুই বোন ও বর © আনন্দবাজার

একসঙ্গে দু’বোনকে বিয়ে করে ভাইরাল হলেন যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। বিয়ের কার্ডে বরের নামের পাশে লেখা দুই পাত্রীর নাম! এলাকাবাসী ও আত্মীয়-পরিজনের মধ্যে বিয়ের কার্ড বিলি হতেই চক্ষু চড়কগাছ তাদের।

ধুমধাম করে নয়, অল্প কয়েক জনের উপস্থিতিতেই এই বিয়ে হয়েছে। বিয়েতে যাওয়ার আগে সকলের মনে ছিল কিছু প্রশ্ন, একই সঙ্গে দুই বোনকে বিয়ে করার কারণ কী? দুই কনেই বা কী করে রাজি হল বিয়ে করতে?

রাজস্থানের মোরজালা গ্রামের বাসিন্দা হরিওম সংবাদমাধ্যমকে জানান, তাঁর পরিবার তাঁর বিয়ের জন্য বেশ কিছু দিন ধরেই পাত্রীর খোঁজ করছিল। সিদ্দা গ্রামের বাসিন্দা বাবুলাল মীনার বড় মেয়ে কান্তার সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা শুরু হয়। পাত্রীকে দেখার জন্য কান্তার বাড়িতে যান হরিওম। কান্তাকে তাঁর বেশ পছন্দও হয়।

তবে বিয়ে করার আগেই কান্তা হরিওমের কাছে একটি শর্ত রাখেন। কান্তা হরিওমকে বলেন, ‘আমি আমার বোনকে ভীষণ ভালবাসি। ও মানসিকভাবে ভারসাম্যহীন। ওকে ছাড়া আমি থাকতে পারি না। আমি এমন ছেলেকেই বিয়ে করতে রাজি হব, যে আমাদের দু’জনকেই বিয়ে করবে।’

হরিওম দুই পরিবারকে কান্তার শর্তের বিষয় জানালে সকলেই অবাক হন। তবে হরিওম শেষমেশ রাজি হন বিয়ে করতে। পরিবারের সম্মতিতেই গত ৫ মে একই মণ্ডপে দুই বনকে বিয়ে করেন হরিওম। শ্বশুরবাড়িতে আসার পর দুই বৌকে দিয়ে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করানো হয়।

হরিওম এখন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কান্তা উর্দুতে বিএড করছেন। কান্তার ছোট বোন সুমন অষ্টম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন। বিয়ে করে বেশ সুখেই আছেন তিন জন। সুমনে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কান্তা-হরিওম। আনন্দবাজার।

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬