ফোনের জন্য পানি সেচ করা সেই সরকারি কর্মকর্তার ২১ লাখ টাকা জরিমানা!

৩০ মে ২০২৩, ০১:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM

© সংগৃহীত

ভারতে একজন সরকারি কর্মকর্তার মোবাইল ফোন উদ্ধার করতে তিন দিন ধরে পানিাধারের ২১ লাখ লিটার পানি সেচ করার ঘটনায় ওই কর্মকর্তাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২১ লাখ লিটার পানি বাঁধ থেকে সেচে ফেলার ‘শাস্তি’ হিসাবে সেই পানির পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ লাখ টাকা জরিমানা করা হয় তাকে। 

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম রাজেশ বিশ্বাস। ভারতের ছত্তীসগঢ়ের কাঁকের জেলার কোইলিবেড়া ব্লকের খাদ্য দফতরে কর্মরত তিনি। বেশ কিছু দিন আগে এক রবিবারে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে খেরকাট্টা বাঁধে গিয়েছিলেন। সেলফি তোলার সময় তার এক লাখ টাকা মূল্যের ফোন বাঁধের পানিতে পড়ে যায়।

ফোন খুঁজতে ১৫ ফুট গভীর বাঁধের ১০ ফুট পানি তিন দিন ধরে পাম্পের মাধ্যমে তুলে ফেলে দেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই খবর সেচ দফতরের কাছে গেলে তারা এসে পানি তোলা বন্ধ করে।

সেচ দফতর সূত্রে জানা যায়, যে পরিমাণ পানি তুলে ফেলা হয়েছে, সেই পানি দিয়ে ১৫০০ একর জমিতে চাষ করা যেত।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়। ওই কর্মকর্তার ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজের জন্য শাস্তির দাবিও করেন অনেকে। পরবর্তীতে তাকে সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে তার বেতন থেকে টাকা কেটে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সেই প্রস্তাবে সায় দিয়ে খাদ্য দফতরের ওই কর্মকর্তাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে পরিমাণ পানি তুলে ফেলা হয়েছে, তাতে গ্রীষ্মকালে সেচ এবং চাষের কাজ অত্যন্ত ক্ষতির মুখে পড়বে।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬