বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করতো কুকুর, সমাবর্তনে সনদও নিল

২৯ মে ২০২৩, ০৯:৪৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
সমাবর্তনে সনদ নিচ্ছে জাস্টিন নামের কুকুর

সমাবর্তনে সনদ নিচ্ছে জাস্টিন নামের কুকুর © ইন্টারনেট

কুকুর অপরাধী ও মাদক শনাক্ত করাসহ নানা কাজে ব্যবহার করা হয়। করোনা শনাক্তেও কুকুর ব্যবহার করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সেটন হল ইউনিভার্সিটিতে রীতিমতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। কুকুর নিয়মিত ক্লাস করেছে। কুকুরটিকে সাম্মানিক ডিপ্লোমা ডিগ্রিও দেওয়া হয়েছে।

সমাবর্তনে সেটন হল ইউনিভার্সিটিতে গ্রেস মারিয়ানির কুকুরটি ঘিরে ছিল আলোচনা। কুকুরটির সনদ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। কুকুরটির নাম জাস্টিন।  ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জোসেফ ই নিয়ার কাছ থেকে সনদ নিচ্ছে জাস্টিন।

গ্রেস মারিয়ানি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইলচেয়ারেই চলাফেরা করেন। এ জন্য কুকুরটি সঙ্গে থাকে। ফলে গ্রেসের সঙ্গে নিয়মিত ক্লাসে আসত জাস্টিন।

এ বছর  সেটন হল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন গ্রেস মারিয়ানি। ভিডিওতে দেখা যায়, গ্রেসের সঙ্গেই মঞ্চে জাস্টিন। ডিগ্রির সনদটি সামনে ধরা হলে জাস্টিন বেশ কয়েকবার শুঁকে দেখে। এরপর মুখে নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জোসেফ, গ্রেসসহ অন্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

গ্রেস জানান, তিনি জাস্টিনের বিশেষ যত্ন নেবেন ও পড়াশোনা শেখাবেন। তাকে সব সময় পাশে রাখার পরিকল্পনাও করছেন তিনি। ভিডিও ভাইরাল হওয়ায় অনেকে বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন।

চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬