করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’, সপ্তাহে সাড়ে ৬ কোটি আক্রান্তের শঙ্কা

২৭ মে ২০২৩, ১২:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রম

করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রম © ফাইল ছবি

চীনে করোনাভাইরাস আবারও উদ্বেগ সৃষ্টি করছে। দেশটির বিশেষজ্ঞরা শঙ্কা করছেন করোনার নতুন ভ্যারিয়েন্ট জুন মাসে শীর্ষে পৌঁছাতে পারে এবং সপ্তাহে সাড়ে ৬ কোটি মানুষ এত সংক্রমিত হতে পারে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নতুন ‘এক্সবিবি’ ভ্যারিয়েন্টের কারণে এই উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর চীন ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর নতুন ভ্যারিয়েন্টটি ইমিউন সিস্টেমকে দমন করছে বলে মনে করা হচ্ছে। তাই ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় আবারও টিকাদান বাড়ানোর কথা ভাবছে চীনের প্রশাসন।

বিশেষজ্ঞরা বলছেন, গত শীতে চীন কঠোর জিরো-কোভিড নীতি পরিত্যাগ করার পর নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সবচেয়ে বড় তরঙ্গ হতে পারে। তবে চীনের সরকারী সূত্র দাবি করছে, সাম্প্রতিক উত্থান সেই অর্থে মারাত্মক হবে না।

আরো পড়ুন: রাশিয়াতে খেলতে যাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা, সংশয় কেটেছে

দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনায় বয়স্কদের মৃত্যু ঠেকাতে টিকাদান কর্মসূচির প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও অ্যান্টিভাইরাস সরবরাহ করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৯ সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এর বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা হয়ে উঠেছিল ভ্যাকসিন। মহামারি কাটিয়ে উঠতে এর ভ্যাকসিন তৈরির জন্য বিজ্ঞানীদের বেশ তাড়াহুড়োও করতে হয়েছিল। প্রায় তিন বছর পর পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে বিজ্ঞানীরা ইতোমধ্যে পরবর্তী মহামারী নিয়ে উদ্বিগ্ন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সাম্প্রতিক একটি সতর্কবার্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তিনি সতর্কতা দিয়ে জানান, পুরো বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে। যা করোনার চেয়েও ভয়ংকর হতে পারে।  

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence